ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বইমেলায় তামিম ইয়ামীনের দ্বিতীয় কবিতার বই ‘মিলনদহ’

বইমেলায় তামিম ইয়ামীনের দ্বিতীয় কবিতার বই ‘মিলনদহ’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১ | ০১:৪১ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ | ০৪:০১

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি তামিম ইয়ামীনের দ্বিতীয় কবিতার বই ‘মিলনদহ’। ৬৪ পৃষ্ঠার এ বইয়ে রয়েছে ৫৪টি কবিতা।

‘বৈতরণী’ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ইফতেখার ইনান। এর আগে গত বছর ‘ঐতিহ্য’ থেকে তার প্রথম কবিতার বই ‘প্রায় প্রেম’ প্রকাশিত হয়।

বইটি নিয়ে মূল্যায়ন করতে গিয়ে কবি ও গীতিকার কামরুজ্জামান কামু বলেন, তামিম ইয়ামীনের দ্বিতীয় কবিতার বই ‘মিলনদহ’ পড়তে পড়তে যেন এক লোক-কাহিনীর দেশ উন্মোচিত হয় পাঠকের মনে। নানা ছন্দে, অনুপ্রাস-চঞ্চল গতিতে আর আটপৌরে শব্দের নিবিড় বর্ণনায় তিনি সেই দেশের এক কবির রোমান্টিক হৃদয়ের আকুলতাগুলির কাব্যরূপ আমাদের সামনে তুলে ধরেন। নদী-নারী-প্রকৃতি-প্রেম-কাম-কামনার হুলুস্থুল ব্যঞ্জনার গভীরে কোথাও বিষণ্ণ বাসনার বাঁশি বেজে চলে তার কবিতায়। নর্তকীর নাচের লাস্যের সামনে স্তম্ভিত হয়ে বসে নিজেরই কবরের এপিটাফ লেখেন মিলনদহের এই কবি।

বইয়ের বিষয় সম্পর্কে কবি তামিম ইয়ামীন সমকালকে বলেন, মিলনদহ মূলত সম্পর্কের কবিতা। প্রাণ, প্রকৃতি ও পরিবেশের সাথে মানুষের যে আন্তঃসম্পর্ক, পারস্পরিক সহাবস্থান ও নির্ভরশীলতা—এগুলো আসছে এখানে। তবে কোনো সম্পর্কই অবিমিশ্র না। সব মিলনেই কিছু দহন লেগে থাকে। আর দহনজুড়ে থাকে মিলনের আকাঙ্ক্ষা।

পরিবেশক চৈতন্যের ৩৩২-৩৩৩ নম্বর স্টলে করোনা-বিঘ্নিত মেলার বাকি দু’দিন বইটি পাওয়া যাবে। এছাড়া বৈতরণীর ফেসবুক পেজে অর্ডার দিয়ে ‘মিলনদহ’ সংগ্রহ করা যাবে ঘরে বসেও। বিনিময় মূল্য ২২০ টাকা।

আরও পড়ুন

×