ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩০তম ব্যাচের নবীনবরণ

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩০তম ব্যাচের নবীনবরণ
×

নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের

ক্যাম্পাস ডেস্ক 

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২৩:৪৪

মানসম্মত শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠন ও উন্নয়নের জন্য যেমন অপরিহার্য, তেমনি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি শিক্ষার্থী উদার ও মানবিক হওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় ঢাকা ইমপিরিয়াল কলেজ একাডেমিক কার্যক্রেম পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়ায় গুরুত্ব দিয়ে আসছে। সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের পারদর্শী করতে বিভিন্ন সক্রিয় ক্লাব গঠনের সঙ্গে 
ব্যবহারিক কাজে গুরুত্ব পেয়ে আসছে প্রাতিষ্ঠানিকভাবে। অসহায় শিক্ষার্থীদের পাশে থাকাসহ আকর্ষণীয় এবং সহজবোধ্য পাঠ্যক্রম শিশু শিক্ষার্থীদের নান্দনিক মানস গঠনে মুখ্য ভূমিকা পালন করে বলে বিশ্বাস করে ইমপিরিয়াল কলেজ কর্তৃপক্ষ। বয়সের ধাপে ধাপে শেখা পছন্দ ও রুচির পরিবর্তন ঘটে তাই শিক্ষার্থীদের পছন্দ ও সময়োপযোগী বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এই কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয় ৩০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। মনোমুগ্ধকর, বর্ণিল, আনন্দমুখর নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় একাদশ শ্রেণির ১,৪০০ জন শিক্ষার্থীকে। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস. এম হাফিজুর রহমান এবং কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আরিফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ  কলেজের শিক্ষার্থী সৈয়দ নাজমুল হাসানের মা নাজমা আক্তারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়  অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এ ছাত্রীদের ফুটবলে চ্যাম্পিয়ন টিম এবং ক্রিকেটে রানার্স আপ টিমকে সংবর্ধনা প্রদান করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ এবং ব্যান্ড সংগীত পরিবেশন করে  Subconscious.

আরও পড়ুন

×