ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যারিয়ার

যেভাবে শিখবেন বিদেশি ভাষা

যেভাবে শিখবেন বিদেশি ভাষা
×

রাজিয়া আক্তার 

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:১৪

যোগাযোগের দক্ষতা কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার পাশাপাশি একটি তৃতীয় ভাষা জানা থাকলে কর্মজীবনে সম্ভাবনার দরজা খুলে যায়। বাংলা ও ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জানা থাকলে তা চাকরির ক্ষেত্রে একজন ব্যক্তিকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে পারে। নিচে বিদেশি ভাষা শেখার কিছু জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য দেওয়া হলো:

ডুয়োলিঙ্গো (Duolingo)

এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সম্পূর্ণ বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ।
শেখার সুযোগ: এই অ্যাপে ইংরেজির পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়ান, আইরিশ এবং ড্যানিশের মতো ৪০টিরও বেশি ভাষা শেখা যায়।
শিক্ষণ পদ্ধতি: এটি ছোট ছোট ভিডিও এবং মজার শেখার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখায়।
ওয়েবসাইট: www.duolingo.com

মেমরাইজ (Memrise)

এটি একটি শিক্ষাভিত্তিক অ্যাপ, যা গেম খেলার মাধ্যমে ভাষা শেখার সুযোগ দেয়।
শেখার সুযোগ: অ্যাপটি ২০ লাখের বেশি শব্দ ও বাক্য শেখাতে সক্ষম।
খরচ: এটি বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে নামানো গেলেও বিশেষ সুবিধা পেতে প্রিমিয়াম সংস্করণে মাসিক প্রায় ৮ ডলারের মতো ব্যয় করতে হয়। 
ওয়েবসাইট: www.memrise.com

ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজেস (Mango Languages)

বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা শেখার জন্য সেরা একটি সমাধান। এই প্ল্যাটফর্মে প্রায় ৫০টি ভাষা শেখার সুযোগ আছে।
শেখার সুযোগ: এখানে ভাষা সম্পর্কিত কয়েক হাজার অডিও টিউটোরিয়াল পাওয়া যায়, যা বিনামূল্যে ডাউনলোড করা যায়।
বিশেষ সুবিধা: এই টিউটোরিয়ালগুলো অডিওনির্ভর হওয়ায় রাস্তায় চলতে চলতে বা অন্য কাজের মাঝেও সহজে ভাষা শেখা সম্ভব। ফারসি, ইসডোনিয়াক এবং আইসল্যান্ডিকের মতো ভাষা শেখার সুযোগও এখানে রয়েছে।

খরচ: এই সেবাটিও বিনা মূল্যে ব্যবহার করা যায়।
ওয়েবসাইট: mangolanguages.com

বুসুউ (Busuu)

যারা ভিন্ন ভাষা চর্চা করার জন্য দিনের কিছুটা সময় ব্যয় করতে পারেন, তাদের জন্য বুসুউ অ্যাপটি অত্যন্ত কার্যকর।
সুবিধা: পছন্দের বিষয়ের পাঠগুলো যে কোনো সময় পড়ার জন্য সংরক্ষণ করা যায় এই অ্যাপে।
খরচ: অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এটি বিনামূল্যেই পাওয়া যায়। তবে মাসে কিছু ডলারের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকদের জন্য বুসুউ অনেক অতিরিক্ত সুবিধা প্রদান করে।
ওয়েবসাইট: https://www.busuu.com/en

আরও পড়ুন

×