ফেলোশিপ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:১২
এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই ফেলোশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের অন্তত দুটি ভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। এটি সম্পূর্ণ অর্থায়নকৃত একটি প্রোগ্রাম যা টিউশন ফি, আবাসন এবং মাসিক উপবৃত্তি প্রদান করে। প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে আবেদন করা যায়। বিস্তারিত তালিকা পাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নের ক্যাটালগে। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
https://erasmus-plus.ec.europa.eu/opportunities/opportunities-for-individuals/students/erasmus-mundus-joint-masters
এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ
এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ প্রোগ্রাম একটি ফুল বৃত্তি। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি উইমেন এই বৃত্তি দেয়। নারীদের জন্য এটি দারুণ একটি বৃত্তি। স্নাতকোত্তর, ডক্টরাল, পোস্ট ডক্টরাল পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পর্যায়ে ২০ হাজার ডলার, ডক্টরাল পর্যায়ে ২৫ হাজার ডলার ও পোস্ট ডক্টরাল পর্যায়ে ৫০ হাজার ডলার অনুদান দেওয়া হয়। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
https://www.aauw.org/resources/programs/fellowships-grants/international/
শেভেনিং স্কলারশিপ
যুক্তরাজ্য সরকার এই ফেলোশিপটি প্রদান করে। এটি মূলত এক বছরের মাস্টার্স কোর্সের জন্য দেওয়া হয়। যারা নেতৃত্বে পারদর্শী এবং ভবিষ্যতে নিজের দেশে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের এটি দেওয়া হয়। সাধারণত আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আবেদন গ্রহণ করা হয়। আবেদনের জন্য শেভেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
https://www.chevening.org/
গ্রন্থনা : রাজিয়া আক্তার
- বিষয় :
- ফেলোশিপ
