উচ্চশিক্ষা
জাপানের তিনটি স্কলারশিপ: কারা পাবেন এ সুযোগ
জাবেদ ইকবাল
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:২৯
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানের বিশ্ববিদ্যালয়গুলো এবং দেশটির সরকার বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। নিচে জাপানের জনপ্রিয় ৩টি বৃত্তির বিস্তারিত তথ্য দেওয়া হলো:
মেক্সট স্কলারশিপ
মেক্সট হলো জাপান সরকারের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ বৃত্তি। এটি সরাসরি জাপানের শিক্ষা মন্ত্রণালয় (MEXT) থেকে প্রদান করা হয়। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি; সব পর্যায়ে এই বৃত্তির সুযোগ রয়েছে। এটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ। যার ফলে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। এ ছাড়া মাসিক জীবনযাত্রার ব্যয় এবং বিমান ভাড়াও এ তহবিল থেকে সরবরাহ করা হয়। সাধারণত দুইভাবে এই বৃত্তির আবেদন করা যায়। সরাসরি জাপানি দূতাবাসের মাধ্যমে অথবা জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ের সুপারিশের ভিত্তিতে।
বিস্তারিত -https://www.mext.go.jp/en/
জেসো স্কলারশিপ
জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন জেসো প্রধানত সেই সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা করে, যারা জাপানে স্বল্পমেয়াদি এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন অথবা যারা ইতোমধ্যে জাপানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিন্তু আর্থিক সহায়তা প্রয়োজন। এটি মেক্সটের মতো সম্পূর্ণ অর্থায়িত না হলেও শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদানের মাধ্যমে জাপানে বসবাসের খরচ অনেক কমিয়ে দেয়। জেসো মূলত শিক্ষার্থীদের একাডেমিক ফল এবং আর্থিক সচ্ছলতার অভাব বিবেচনা করে এই বৃত্তি প্রদান করে।
বিস্তারিত- https://www.jasso.go.jp/en/ryugaku/
scholarship_j/index.html
হঞ্জো ইন্টারন্যাশনাল স্কলারশিপ
ফাউন্ডেশন থেকে এই বেসরকারি বৃত্তিটি প্রদান করা হয়। এটি মূলত পিএইচডি বা উচ্চতর গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ। গবেষণার সময় এবং পর্যায়ের ওপর ভিত্তি করে একজন শিক্ষার্থী প্রতি মাসে ১,৮০,০০০ থেকে ২,৩০,০০০ জাপানি ইয়েন পর্যন্ত পেতে পারেন।
এই বৃত্তির বড় সুবিধা হলো এর মাসিক উপবৃত্তির পরিমাণ। যারা জাপানের বাইরে থেকে সরাসরি আবেদন করতে চান এবং যাদের একাডেমিক প্রোফাইল অত্যন্ত শক্তিশালী, তাদের জন্য এটি অন্যতম সেরা অপশন। বিস্তারিত- https://www.hisf.or.jp/en/ scholarship/graduates/
- বিষয় :
- উচ্চশিক্ষা
