ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উচ্চশিক্ষা

নরওয়ের তিনটি স্কলারশিপ: জেনে নিন কী সুবিধা

নরওয়ের তিনটি স্কলারশিপ: জেনে নিন কী সুবিধা
×

জাবেদ ইকবাল

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:২২

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম একটি স্বপ্নের দেশ হলো নরওয়ে। বিশেষ করে দেশটির উন্নত ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, নিরাপদ সামাজিক পরিবেশ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবছর বিশ্বজুড়ে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী ও গবেষককে আকর্ষণ করে। নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণার মান এবং আধুনিক সুযোগ-সুবিধার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।

আগে নরওয়েতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ থাকলেও, বর্তমানে কিছু ক্ষেত্রে টিউশন ফি চালু করা হয়েছে। তবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে দেশটির সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চমৎকার কিছু স্কলারশিপ ও ফেলোশিপের ব্যবস্থা রেখেছে। এই বৃত্তিগুলো শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার পাশাপাশি লিভিং কস্ট বা জীবনযাত্রার ব্যয় নির্বাহে বড় ধরনের আর্থিক সহায়তা প্রদান করে। আপনি যদি নরওয়েতে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে চান, তবে দেশটির প্রধান তিনটি শিক্ষাবৃত্তি বা স্কলারশিপের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো–

নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সেস স্কলারশিপ

এ স্কলারশিপটি মূলত ডক্টরাল বা পিএইচডি গবেষকদের জন্য দেওয়া হয়। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সেস প্রতিবছর বিভিন্ন গবেষণা প্রজেক্টের অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ সুযোগ দেয়। নির্বাচিত শিক্ষার্থীরা সেখানে পূর্ণকালীন চাকরিজীবী হিসেবে কাজ করার সুযোগ পান এবং একটি নির্দিষ্ট অঙ্কের বেতন বা ভাতা লাভ করেন। এর মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি গবেষণার জন্য ভালো একটি ফান্ড পাওয়া যায়।

বৃত্তির বিস্তারিত তথ্য: https://www.nmbu.no/ en/about-nmbu/vacancies

ইউনিভার্সিটি অব অসলো পিএইচডি ফেলোশিপ

নরওয়ের সবচেয়ে প্রাচীন এবং মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব অসলো। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর বিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন অনুষদে পিএইচডি ফেলোশিপ দেয়। এটি মূলত একটি তিন থেকে চার বছরের চুক্তিভিত্তিক গবেষণা পদ, যেখানে শিক্ষার্থীদের ভালো অঙ্কের বার্ষিক বেতন দেওয়া হয়। ফলে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ নিয়ে কোনো চিন্তা করতে হয় না।

বৃত্তির বিস্তারিত তথ্য: https://www.uio.no/english/

বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুল স্কলারশিপ
ব্যবসায় শিক্ষা ও ম্যানেজমেন্ট নিয়ে যারা উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্য বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুল একটি সেরা মাধ্যম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তারা প্রতিবছর ‘BI Presidential Scholarship’ এবং ‘Mastershship’ প্রদান করে। 

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হয় এবং কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য লিভিং স্টাইপেন্ড বা লিভিং ভাতার ব্যবস্থাও থাকে।
বৃত্তির বিস্তারিত তথ্য: https://www.bi.no/en/ 

আরও পড়ুন

×