ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এআইইউবিতে আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

এআইইউবিতে আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
×

এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর উদ্বোধনের সময়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:৩৮

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে আয়োজিত ‘এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফিল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং অফিস অব স্পোর্টসের সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন। 

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এআইইউবি অফিস অব স্পোর্টস এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজ অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৩ মে ২০২৬ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×