ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

বক্তারা নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান

 ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১১:৪৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১১:৫০

সাউথইস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ

সাউথইস্ট ইউনিভার্সিটির  স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে ফল ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মাজুমদার। স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব স্বাগত বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পেশাদারিত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং ধারাবাহিকভাবে শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু

গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান। শুক্রবার  আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার ড. মো. মুমিত আল রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্কাউট লিডার ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর দীক্ষা গ্রহণ। দীক্ষার মাধ্যমে তিনি ওয়ার্ল্ড স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করেন। এ ছাড়া, অনুষ্ঠানে সদ্য ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভারকে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন

×