ফের ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খন্দকার মশিউজ্জামান
খন্দকার মশিউজ্জামান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ০৭:২০ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ০৭:২০
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন খন্দকার মশিউজ্জামান রোমেল। বৃহস্পতিবার ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্টের পাশাপাশি ১০ সদস্যের কার্যকারী পরিষদ নির্বাচন করা হয়েছে।
তারা হলেন- তানভীর আজিজ খান, প্রফেসর ড. অসিত বরন অধিকারী, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, খুজিস্তা নুর-ই-নাহারিন (মুন্নি), তানভীর হাবিব রহমান, মজহারুল হক শহিদ, এস. এম সাজ্জাদ হোসেন, আশরাফুর রহমান, নাজমা আক্তার ও মো.রেজাউল করিম।
খন্দকার মশিউজ্জামান বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় ঢাকা ক্লাবের প্রেসিডিন্ট নির্বাচিত হয়েছেন। তিনি পিপলস শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ প্রেট্টোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএ-এর দায়িত্ব পালন করেছেন।
খন্দকার মশিউজ্জামানের বাবা সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান ঢাকা ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।
