ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সায়েদাবাদে বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী

সায়েদাবাদে বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৮:২৭

রাজধানী সায়েদাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ওমর ফারুক তুহিন (২৮) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর পান্থপথে অফিসে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তুহিন একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর দু্টইর দিকে তুহিন নিজের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সায়েদাবাদে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে গেলে আশিয়ান সিটি পরিবহনের একটি বাস তুহিনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়লে তুরাগ পরিবহনের অপর একটি বাস তাকে পিষ্ট করে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আহম্মেদ নওয়াজিশ জানান, খবর পেয়ে তুহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অভিযুক্ত দুটি বাসই চালকসহ আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের মামা মহসিন কবির জানান, তার ভাগ্নে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর বাসা থেকে পান্থপথে অফিসে যাচ্ছিলেন। তারা দুই বাসের চালকেরই সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।


আরও পড়ুন

×