ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ছোট ভাইকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধধর্ষণ

ছোট ভাইকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধধর্ষণ
×

দলবদ্ধধর্ষণের দায়ে অভিযুক্ত চার যুবক-সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:০৩

গাজীপুরে টঙ্গীতে ছোট ভাইয়ের সঙ্গে বাসায় ফেরার পথে এক কিশোরী দলবদ্ধধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে টঙ্গীর হিমারদীঘি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।কিশোরীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এক রিকশাচালক ধর্ষণের ঘটনা থানায় গিয়ে পুলিশকে জানালে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-নয়ন, শাহাবুদ্দিন, বাবু মন্ডল ও তোফাজ্জল হোসেন। 

কিশোরীর পিতা মো. ইব্রাহিম জানান, তার মেয়ে টঙ্গী বাজারে একটি বিউটি পার্লরে কাজ করত। শুক্রবার রাত সাড়ে ১১টায় বিউটি পার্লারের মালিকের বাসা চেরাগআলী থেকে রিকশা করে প্রতিবেশী এক ছোট ভাইয়ের সঙ্গে বাসায় ফিরছিল। হিমারদীঘি এলাকায় পৌছামাত্রই চার দুর্বৃত্ত তাকে রিকশা থেকে নামিয়ে একটি পরিত্যাক্ত ট্রাকের উপর নিয়ে যায়। সঙ্গে থাকা ছোট ভাই আলমকে আটকে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

টঙ্গী পুর্ব থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এক রিকশাচালক থানায় এসে খবর দিলে টহল পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং কিশোরী ও তার ছোট ভাইকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন

×