ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পত্রিকার ওয়েবসাইট নকলের অভিযোগে গ্রেপ্তার ১

পত্রিকার ওয়েবসাইট নকলের অভিযোগে গ্রেপ্তার ১
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:২৩

বিভিন্ন জাতীয় পত্রিকার ওয়েবসাইটের নকল তৈরি করে তাতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে প্রকাশনা প্রতিষ্ঠান 'গার্ডিয়ান পাবলিকেশন্সে'র মালিক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে র‌্যাব জানায়, ২০১৮ সালে ঢাকা রেলওয়ে থানায় দায়ের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারনেটে ফেক নিউজ বা ভুয়া খবরের আগ্রাসনের সঙ্গে এখন যোগ হয়েছে নামি সংবাদপত্র প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের নকল সাইট তৈরির ঘটনা। এসব ফেক সাইটের মাধ্যমে পাঠকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। পুরোপুরি একই চেহারায়, একই রঙে এসব ওয়েবসাইট তৈরি করা হয়।

গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা সরকারবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর কাজে বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে হুবহু ওয়েবহোস্টিং ডোমেইন ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন

×