ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি নুরুল সম্পাদক কালাম

রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি নুরুল সম্পাদক কালাম
×

সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু কালাম সিদ্দিক-সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫৪

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামকে সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি এ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন। 

এছাড়া গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে এ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে ব্যবসায়ী আব্দুল গণি কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রংপুর জেলার সিরাজুল ইসলাম। নির্বাচিতরা কমিটির বাকি পদগুলোতে মনোনয়ন দেবেন। 

সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এছাড়া অনুষ্ঠানে রংপুর বিভাগের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রংপুর বিভাগ সমিতি, ঢাকার গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×