স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫১
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে নিজ সন্তানকে জানাতে চেষ্টা করেন বর্তমান সময়ের সচেতন বাবা-মায়েরা। বিভিন্ন স্কুলে ছোটদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার 'যেমন খুশি তেমন সাজো' অনুষ্ঠানে এমনটাই দেখা মেলে। সম্প্রতি রাজধানীর ধানমণ্ডির একটি মাঠে অনুষ্ঠিত টিনি টটস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানেও এ দৃশ্য দেখা গেলো।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগ ও ব্যাংকার কাবেরী মজুমদার দম্পতি তাদের দুই সন্তান নামির নিনাদ বেগ ও নাওহান নিশান্ত বেগকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার সাজে উপস্থাপন করেন। তাদের মতে, শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর এটাই উপযুক্ত বয়স।
এ দুই শিশুর মা কাবেরী মজুমদার বলেন, 'মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু কে, মুক্তিযোদ্ধারা দেখতে কেমন ছিলেন, যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে দেশ স্বাধীন হলো- বাচ্চাদের এমন অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছি কয়েকদিন ধরে। ইউটিউবে বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও দেখিয়েছি কয়েকবার। এটা তাদের স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যেই শুধু নয়, নতুন প্রজন্মকে দেশ আর দেশের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্যও এমনটা করছি।'
- বিষয় :
- বঙ্গবন্ধু
- মুক্তিযুদ্ধ
- ক্রীড়া প্রতিযোগিতা
