অনুপ্রেরণার উৎস হিসেবে ৯ নারীকে জেসিআই বাংলাদেশের সম্মাননা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ১০:৪০ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ১০:৪৭
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ নারীকে সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই)। শুক্রবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে এ উপলক্ষে জেসিআই বাংলাদেশ 'ওম্যান অফ ইন্সপ্রেরেশন অ্যাওয়ার্ড ২০২০' অনুষ্ঠানের আয়োজন করে।
২০২০ সালের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় লিঙ্গ সমতার উপর ভিত্তি করে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের ৯ নারী নেত্রীকে ওম্যান অফ ইন্সপ্রেরেশন অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয় এমন সব অসাধারণ নারীদের সম্মানের জন্য যারা আমাদের সমাজে উদাহরণস্বরূপ নেতৃত্ব দিয়ে আসছেন, একটি উদ্দেশ্য বাস্তবায়নে জীবনযাপন করে আসছেন এবং অন্যকে আরও বেশি কিছু করার অনুপ্রেরণা জুগিয়ে আসছেন। একই সাথে যারা সমাজের বাধাধরা নিয়মকে প্রতিনিয়ত তাদের কাজের মাধ্যমে চ্যালেঞ্জ করে সমাজে ধনাত্মক প্রভাব ফেলেছেন, সাম্যতা প্রতিষ্ঠা ও নিজেদের শ্রেষ্ঠত্বের যাত্রায় তাদের সর্বোচ্চ নৈতিক মান প্রতিশ্রুতি প্রদর্শন করে আসছেন এবং কেবল নিজেরাই নয় তাদের আশপাশেরলোকদেরও ক্ষমতায়িত করেন।
পুরষ্কারের বিভাগগুলি ছিল- শিক্ষা, প্রযুক্তি, সমাজসেবা, উদ্যোক্তা, আর্থিক ক্ষেত্র, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য, ফ্যাশন এবং পাবলিক সেক্টর ইত্যাদি। এ বছর অসাধারণ নৈপুণ্য ও সাফল্যের দুর্দান্ত প্রদর্শনের জন্য বিবি রাসেল, ড. কারমেন জেড লামাগনা, হুমায়রা আজম, কনক চাঁপা চাকমা, মানতাশা আহমেদ, নাদিয়া সামদানি, রুবাবা দৌলা, শিপা হাফিজা এবং ডা. তানজিমা হাশেমকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেন ব্লেকেন উপস্থিত ছিলেন। জেসিআই বাংলাদেশের সভাপতি সারা কামাল অনুষ্ঠানটি সঞ্চালনা করে। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ইসমত জাহান লিসা এবংসহ-আহ্বায়ক হিসেবে ছিলেন ন্যাশনাল ডিরেক্টর শাহীন ইসমাইল মোনা। অনুষ্ঠানে জেসিআই সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্টবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- জেসিআই
