বিমানবাহিনীর অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল চ্যাম্পিয়ন
নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্পচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৮:৪৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৮:৪৯
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় এবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ১২টি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর চারটি স্বর্ণ, ১০টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক পেয়ে রানার্সআপ হয় বঙ্গবন্ধু দল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের ফ্লাইং অফিসার এম ফাহিম পারভেজ প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট বিবেচিত হন।
গত ২৭ ডিসেম্বর স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। আইএসপিআর।