ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা রোধে মিলাদ পড়ার আহ্বান ওলামা লীগের

করোনা রোধে মিলাদ পড়ার আহ্বান ওলামা লীগের
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৮:৪৮

করোনাভাইরাস থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহার কিংবা অন্য কিছু নয় বরং বেশি বেশি মিলাদ শরিফ পড়ার আহ্বান জানিয়েছে আওয়ামী ওলামা লীগের একাংশ।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ সময় এই আহ্বানসহ আট দফা দাবি তুলে ধরেন নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- মহানবীকে (সা.) নিয়ে মানহানিকর লেখা প্রকাশকারীদের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা, বাইতুল্লাহ শরিফ ও রওজা শরিফ সবসময় খোলা রাখা, রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো, বোরকা-ওড়না পরতে বাধাদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, সংস্কারের নামে না ভেঙে ঢাকায় আরও বেশি মসজিদ নির্মাণ, বাল্যবিবাহ নিরোধ আইন বাতিল এবং শিক্ষাক্রমের সিলেবাসসহ সমাজের সর্বস্তরে ইসলামী চেতনার প্রতিফলন ঘটানো।

সংগঠনের সভাপতি মুহম্মদ আখতার হুসাইন বুখারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী, মুহম্মদ শোয়েব আহমেদ গোপালগঞ্জী, মুহম্মদ আবু বকর সিদ্দিক, মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, দ্বীন ইসলাম থেকে দূরে সরে আসায় দেশে শিশু-নারী নির্যাতন ও হত্যা বেড়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাসহ কোনো ক্ষেত্রেই ইসলামী শিক্ষা ও ইসলামী মূল্যবোধ না থাকায় সমাজে নানা অপরাধপ্রবণতাও বেড়েছে।

আরও পড়ুন

×