করোনা রোগীদের চিকিৎসা প্রদানকারী ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৩:১৩
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানকারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১০ রোগীকে চিকিৎসা প্রদান করেছিলেন দু’জন মেডিসিন ও দু’জন নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ। ওই রোগীদের মধ্যে চার জনের রক্তে পজেটিভ এসেছিল। ফলে আমরা এই চিকিৎসকদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। তবে চিকিৎসকদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।
