ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

গুলিস্তানে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

গুলিস্তানে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেপ্তার
×

জব্দকৃত মালামাল- ডিএমপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:০৪

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অজ্ঞান পার্টির ছয় সদস্য গ্রেপ্তার হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধু স্কোয়ার পাতাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের থেকে ৫৭টি চেতনানাশক ট্যাবলেট, পাঁচটি মলমের কৌটা, স্প্রে, মরিচের গুঁড়া ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- রকিব হাসান শান্ত, মামুন হোসেন, রাশেদ, জাকির, বাবু ও আলমগীর খান।

ডিবি দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি জোনাল টিম। তারা গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষকে শিকারে পরিণত করে এবং কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।






আরও পড়ুন

×