ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নিজের ভোটই দিতে পা‌রলেন না লাঙলের প্রার্থী

নিজের ভোটই দিতে পা‌রলেন না লাঙলের প্রার্থী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০০:০৯ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০০:১১

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দি‌তে পারেন‌নি জাতীয় পা‌র্টির প্রার্থী হাজী মোহাম্মদ শাহজাহান।  তার অভিযোগ, শনিবার সকাল ১০টায় তি‌নি জ‌রিনা কেন্দ্রে ভোট দিতে গেলে আ‌ওয়ামী লীগের কর্মীরা তাকে লা‌ঞ্ছিত করে বের করে দেন। 

লাঙলের প্রার্থীর অ‌ভিযোগ, সব কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্ট বের করে দেওয়া হয়েছে। 

জিগাতলা কুইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়েও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন লাঙলের প্রার্থী। তি‌নি বলেন, আমাকে ও আমার ছেলেকে ‌কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমার নিজের ভোটও দিতে পা‌রি‌নি।

মোহাম্মদ শাহজাহান জানান, নির্বাচন কমিশনে মৌখিক অভিযোগ জা‌নিয়েছেন, লিখিত অভিযোগ জানাবেন।

আরও পড়ুন

×