ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২০ | ১৩:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ভোরের কাগজ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষা করা হয়। বুধবার তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আসলাম রহমান একজন কবি। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।

আরও পড়ুন

×