ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে আইজিপির শোক

সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে আইজিপির শোক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৪:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এদিকে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা। তার সঙ্গে বাংলাদেশ পুলিশের সৌহার্দ্যপূর্ণ পেশাগত সুসম্পর্ক ছিল। তার অকাল মৃত্যুতে এক আপনজনকে হারাল পুলিশ।

এদিকে ক্র্যাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমানের মৃত্যুতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে। ক্র্যাব নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উগসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মারা যান আসলাম রহমান। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থতা নিয়েই বাসায় ছিলেন। এরমধ্যে বুধবার তার করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×