ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ডিএনসিসি ও ডিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার দিল বিলবোর্ড অ্যাড. ওনার্স অ্যাসোসিয়েশন

ডিএনসিসি ও ডিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার দিল বিলবোর্ড অ্যাড. ওনার্স অ্যাসোসিয়েশন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৬:৩০ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৮:৫৬

করোনাকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ও ডিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করলো বাংলাদেশ বিলবোর্ড এ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করলো বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন।

হ্যান্ড স্যানিটাইজার গ্রহন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনর ভারপাপ্ত মেয়র মোস্তফা জামাল ও ঢাকা শহরে বর্তমানে কর্মরত পুলিশ সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার    হস্তান্তর করলো বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। ডিএমপির পক্ষে হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন ডেপুটি কমিশনার আনিসুর রহমান।

বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুর রহমান (সাধারণ সম্পাদক), কাজী মাহবুব আলম ( সাংগঠনিক সম্পাদক),  মির্জা রকিবুল হাসান(কার্যকরী সদস্য) ও কাজী ইকবাল (সদস্য)।

এ বিষয়ে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, করোনার এ দুর্যোগকালীন সময়ে চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমানে যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে আপ্রান চেষ্টা করে যাচ্ছে তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সামগ্রী উপহার হিসেবে দিলাম।

স্বাস্থ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনর ভারপাপ্ত মেয়র মোস্তফা জামাল ও ডিএমপির ডেপুটি কমিশনার আনিসুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×