ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইশরাক

এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইশরাক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ১০:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর বংশাল এলাকায় এক হাজার অসহায় পরিবারের বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একইসঙ্গে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া এবং নির্যাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পরিবারেরও খোঁজ খবরও নেন তিনি। 

শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বংশাল এলাকায় বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে অসহায় ও দুস্থ পরিবারের খোঁজ খবর নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় প্রত্যেকের বাসায় গিয়ে নিজেই পৌঁছে দেন প্রয়োজনীয় খাবার সামগ্রী। এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে রাজধানীর বিভিন্ন এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন ইঞ্জিনিয়ার কইশরাক হোসেন। রাত ৯টা থেকে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। সেহরির আগ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে এসব বিতরণ করা হয়। সারা রাতে প্রায় দেড় হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে।

গত সোমবার ত্রাণ বিতরণ করা হয় রাজধানীর সুত্রাপুর এবং ওয়ারী এলাকায় ১ হাজার প্যাকেট। ২৮ এপ্রিল সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে ঢাকার অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি প্রজেক্ট ঢাকা এইডের ঘোষণা দেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই সঙ্গে রমজান উপলক্ষে ঢাকার অন্তত ১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের নিয়ে প্রজেক্ট ঢাকা এইড নামে একটি তহবিল গঠনেরও আহ্বান জানান তিনি।

এ উপলক্ষে ঘোষণা করা হয় রমজান প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সমন্বয়ে প্রস্তুত প্যাকেজের, যার নাম দেওয়া হয় রমজান ফুড প্যাক। এই কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে আড়াই হাজার প্যাকেট বিতরণের ঘোষণা অনুসারেই বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রীগুলো।

আরও পড়ুন

×