দুস্থদের সঙ্গে নভোএয়ারের ঈদ উদযাপন
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৯:১১ | আপডেট: ২৫ মে ২০২০ | ০৯:১৩
নভোএয়ার ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় নভোএয়ার অফিস প্রাঙ্গণে প্রায় ২ হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় নভোএয়ারের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
করোনাকালীন এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে নভোএয়ার এই আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তি