ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শ্যামলীতে ট্রাকচাপায় নিহত ২ জনের পরিচয় মিলছে না

শ্যামলীতে ট্রাকচাপায় নিহত ২ জনের পরিচয় মিলছে না
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৫:৩০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৫:৩১

রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তাদের মধ্যে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর এবং পুরুষের বয়স ৫৫ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, ভোর চারটার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন সড়ক ধরে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন পুরুষ ব্যাক্তি। ওই ভ্যানেই নারী বসা ছিলেন। সড়কের মোড় পার হওয়ার সময়ে একটি ট্রাক ভ্যানের ওপর উঠে যায়। এতে ওই দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

আদাবর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ তাদের খোঁজ নিতে আসেন নি। পরিচয়ও শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকা থেকে ভ্যান চালক কোনো কাঁচাবাজারে মালামাল কিনতে যাচ্ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাকটিও চিহ্নিত করা যায় কিনা তা যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন

×