বাক প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী দিল যুবলীগ
ছবি: সৌজন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ১২:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা সংকটে অসহায় বাক প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ যুবলীগ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাঁচ শতাধিক বাক প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএনসিসি’র কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক শামিম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, আসাদুজ্জামান আজম, গোলাম কিবরিয়া, আব্দুল হাকিম তানভীর, এরফান চৌধুরী প্রমুখ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সংবাদ বিজ্ঞপ্তি।