ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

অসহায়দের জন্য বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ

অসহায়দের জন্য বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৪:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন।

রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এই উদ্যোগে ‘মানবতার দেয়াল’ স্থাপন করে তাতে গরিব অসহায় মানুষের জন্য এক দিনের খাদ্যসামগ্রী ঝুলিয়ে রাখা হচ্ছে।

প্রতিটি প্যাকেটে রয়েছে- চাল, ডাল, লবণ,তেল,  পেয়াজ, আলু। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রতিদিন  প্রায় শতাধিক প্যাকেট দেয়ালে ঝুলিয়ে রাখা হচ্ছে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি কর কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন,  ’রাজস্ব আহরণের পেশাগত দায়িত্বের  পাশাপাশি ’মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশের এই ক্রান্তিলগ্নে  বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন গরিব অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মানবতার দেয়াল কার্যক্রম।  মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।

পাশাপাশি তিনি সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে অসহায়ের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

আরও পড়ুন

×