‘এডিটিং দেখুন’ গ্রুপের দুইজন গ্রেপ্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৮:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফেসবুকে ‘এডিটিং দেখুন’নামের গ্রুপে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় চালানো অভিযানে গ্রেপ্তার দুইজন হলেন- মাসুম আহম্মেদ ও শাখাওয়াত হোসেন ওরফে আহনাফ নিশু।
র্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) জ্যেষ্ঠ এএসপি জাহিদ আহসান জানান, গ্রেপ্তার দুইজন ‘এডিটিং দেখুন’ গ্রুপের অ্যাডমিন ও মডারেটরসহ অন্যদের সহযোগিতায় ফটোশপের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিকৃত করা আপত্তিকর ছবি পোষ্ট করে আসছিল।
তিনি জানান, এর আগে শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি এই গ্রুপের বিরুদ্ধে র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। র্যাব-২ এর গোয়েন্দা দল অনুসন্ধানকালেপর্যাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে বৃহস্পতিবার অভিযান চালায়। এ সময় তারা পালানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।