ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উপলক্ষ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার বিন্যাসে পরিবর্তন আসছে

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার বিন্যাসে পরিবর্তন আসছে
×

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১৩:৩৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে স্টলের অবস্থান পাল্টে যাচ্ছে। তবে বাংলা একাডেমির ভেতরের বিন্যাস আগের মতোই থাকবে।

সোমবার মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ তথ্য জানান।

জালাল আহমেদ বলেন, এবার শাহবাগ থেকে দোয়েল চত্বরমুখী সড়কঘেঁষে ছবির হাট থেকে শুরু করে তিন নেতার মাজার পর্যন্ত এলাকা মেলার জন্য বাছাই করা হয়েছে। সাধারণত রমনার কালী মন্দির, মুক্তমঞ্চ ও স্বাধীনতা স্তম্ভের জলাধারের মাঝখানে মেলা বসত। এবার উদ্যানের সেই জায়গায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তুতি চলবে।

বইমেলার প্রাঙ্গণ পরিবর্তনের বিষয়ে ৪ নভেম্বর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

২০২০ সালের একুশে বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে এবং মেলা ও অনুষ্ঠানমালার স্পন্সরশিপ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ২৭ ডিসেম্বরের মধ্যে মেলার সীমানা চূড়ান্ত করা হবে। ১ জানুয়ারি মেলার স্টল বরাদ্দের লটারি হবে। পরের দিন স্টল বরাদ্দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সাজসজ্জার কাজ চলবে ২৪ জানুয়ারি পযন্ত। ২৫ জানুয়ারির মধ্যে স্টল সজ্জার কাজ শেষ করতে হবে। ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা।

আরও পড়ুন

×