ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৩

রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। শনিবার শুক্রাবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) এবং এ দম্পতির শিশুপুত্র মো. বায়জিদ (৩)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটনেন শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ ও শিশু বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×