কাউন্সিলর মঞ্জু গ্রেফতার
বৃহস্পতিবার দুপুরে ময়নুল হক মঞ্জুকে তার কার্যালয় থেকে গ্রেফতার করে র্যাব সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০১:২৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৭:১৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারী থানার এক মামলায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত এসপি এ বি এম ফয়জুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুকে নিয়ে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।

গত ২৬ অক্টোবর সমকালের প্রথম পাতায় মঞ্জুকে নিয়ে 'চাঁদা না দিলেই চলে মঞ্জুর অত্যাচার' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে চাঁদাবাজিসহ মঞ্জুর বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে।
- বিষয় :
- কাউন্সিলর মঞ্জু