ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০২:১২

১ নভেম্বর থেকে কার্যকর হওয়া বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। 

শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, বিধিমালা প্রণয়ন ছাড়া এই আইন কার্যকর করতে গিয়ে কোনো মালিক-শ্রমিক যেন অকারণ হয়রানির শিকার না হয়। 

এছাড়া সড়কে মৃত্যুর ক্ষেত্রে ৩০২ ধারায় মামলা না করার দাবি জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ৩০৪ এর খ ধারায় মামলা করতে হবে।

সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, নতুন এই আইনকে স্বাগত জানাই। তবে এর কারণে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়। 

আরও পড়ুন

×