ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সবাই মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে: ডিএমপি কমিশনার

সবাই মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে: ডিএমপি কমিশনার
×

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।ছবি: ডিএমপি

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৯:১৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:০৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, মাদক ভয়াবহ জিনিস। এটি একই সঙ্গে একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সবাইকে মিলেমিশেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে হবে। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে মাদক, জঙ্গিবাদ ও র‌্যাগিংবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পাঁচ বছর আগেও যদি কেউ মাদক নিয়ে থাকে, তারও খবর আছে। কারণ এখন বাংলাদেশ পুলিশের কাছে এমন মেশিন আছে, যার মাধ্যমে পাঁচ বছর আগে কেউ মাদক নিয়ে থাকলে তাও শনাক্ত করা সম্ভব। এ সময় মাদক নিলে সরকারি চাকরির সুযোগও হারাতে হবে বলে তিনি সবাইকে সতর্ক করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, তোমাদের প্রতি অনুরোধ, তোমরা মাদক গ্রহণ করো না; তোমাদের মা-বাবার স্বপ্নকে নষ্ট করে দিও না।বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার তদন্ত শেষ উল্লেখ করে তিনি বলেন, আইজিপি দেশে এলে সবকিছু প্রকাশ করব। আগামী সপ্তাহের কয়েকদিন পরই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে। ধানমন্ডির জোড়া খুন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, খুনের আসল রহস্য দ্রুত বের হবে। এ বিষয়ে আমরা অনেকদূর এগিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি) কৃষিবিদ মীর শহীদুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আনিসুর রহমান, উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) বিপ্লব বিজয় তালুকদার প্র্রমুখ।

আরও পড়ুন

×