ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন সড়ক আইনে মামলা আগামী সপ্তাহ থেকে: ডিএমপি কমিশনার

নতুন সড়ক আইনে মামলা আগামী সপ্তাহ থেকে: ডিএমপি কমিশনার
×

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম— ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০০:২৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৮:১৭

আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

নতুন সড়ক পরিবহন আইন নিয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার জানান, আপাতত আগের পদ্ধতিতেই জরিমানা করা হবে। আগামী সপ্তাহ থেকে নতুন আইনে মামলা দেওয়া হবে।

নতুন আইনের ব্যবহার শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে– এমন আশাবাদ ব্যক্ত করে ডিএমপি কমিশনার জানান, আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা পুলিশ কর্মকর্তা হোক অথবা সাংবাদিক যে কেউ আইন অমান্য করলেই ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নতুন সড়ক পরিবহন আইন ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। তবে প্রথম এক সপ্তাহ এই আইনে কোনো মামলা করা হবে না বলে এর আগে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।


আরও পড়ুন

×