বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২০ | ০০:৫৬ | আপডেট: ২৫ জুলাই ২০২০ | ০১:০০
পুরান ঢাকার বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে জান্নাত (৪) নামে দগ্ধ এক শিশুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে বংশালের শামছাবাদ জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে একটি দোতলা বাড়ির নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে। দেয়াল চাপা পড়ে মারা যায় জান্নাতের এক বছর বয়সী ভাই ময়নুল।
বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতের বাবা জাবেদ (৩৫) ও মা শিউলি (২৫)।
চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, জান্নাতের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ আগুনের পুড়েছে।
- বিষয় :
- বংশাল
- গ্যাসলাইন বিস্ফোরণ
- দগ্ধ
- শিশুর মৃত্যু