ঢাকা মহানগর শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১১:৪৩
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের আজ আদালতে তোলা হবে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- যুবলীগ নেতা
- আটক
