ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ইন্ট্রা ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ইন্ট্রা ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
×

খেলায় ৫৯ ব্যাচ ২-১ গোলে জয়ী হয়। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ০১:৫৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ০২:০২

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৮ ব্যাচের উদ্যোগে আয়োজিত ‘ইন্ট্রা ল’ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেফ অ্যারেনা ও অ্যাকাডেমি মাঠে জমজমাট এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার আমেজ বিরাজ করছিল।

১০ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৫৯ ব্যাচ বনাম ৬৪ ব্যাচ। দুই দলের তীব্র লড়াইয়ে মাঠে তৈরি হয় উত্তেজনা। নির্ধারিত সময়ে ৫৯ ব্যাচ ২-১ গোলে জয়লাভ করে। চ্যাম্পিয়ন হয়ে দলটি ট্রফি নিজেদের করে নেয়। ফাইনালে ম্যাচসেরা হন ৫৯ ব্যাচের মোহাম্মদ সাকিব। টুর্নামেন্টের সেরা গোলকিপার হন ইমরান। 

চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়রা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলীয় চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াবে। আয়োজক ৫৮ ব্যাচ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

চ্যাম্পিয়ন টিমের পক্ষে হিমালয় বলেন, এই অর্জন শুধুমাত্র মাঠের লড়াই নয়। এটি তাদের পারস্পরিক বন্ধন, পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল।

পুরো টুর্নামেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দলীয় সংহতি প্রশংসনীয় ছিল। ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান মো. আসরাফুল ইসলাম। সাউথইস্ট স্পোর্টস ক্লাবের মোডারেটর রিগ্যান আহমেদসহ শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক ও ডিন ফারহানা হেলাল মাহতাব। টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, নেতৃত্বগুণ ও দলীয় চেতনা গড়ে তোলে। ভবিষ্যতেও এ ধরনের ইভেন্টের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×