ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘কাওয়ালি সন্ধ্যা’
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ২২:২১
রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে ‘ঐশী তান, মরমি আলাপন’ শিরোনামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি আয়োজন করে রেমিয়ান্স কালচারাল ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মো: জাহেদুল হক, রেমিয়ান্স কালচারাল ক্লাবের মডারেটর ও প্রভাষক মো. তারিকুল ইসলাম, শিক্ষকমণ্ডলী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কাওয়ালি তত্ত্ব পাঠ করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের কালচারাল প্রিফেক্ট নাহিয়ান জামান সাম্য। তার বক্তব্যে উঠে আসে কাওয়ালির আধ্যাত্মিক শিকড়, সাংস্কৃতিক গুরুত্ব ও উপমহাদেশীয় সংগীতের প্রভাব।
তিনি উল্লেখ করেন, কাওয়ালির বিনিময় আমাদের সংস্কৃতির বৈচিত্র্য ও উদারতার প্রতিফলন এবং তরুণ সমাজ এই সঙ্গীতধারাকে গভীরভাবে ধারণ করছে।
পুরো অনুষ্ঠানটি নানা পরিবেশনা, আধ্যাত্মিক সুর ও মরমি আবহে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। সুশৃঙ্খল আয়োজন, দর্শকদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততায় ‘কাওয়ালি সন্ধ্যা’ হয়ে ওঠে এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সাংস্কৃতিক সন্ধ্যা
- রাজধানী
