ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভের জেরে মেট্রোরেলের ৩ স্টেশন বন্ধ

শ্রমিক বিক্ষোভের জেরে মেট্রোরেলের ৩ স্টেশন বন্ধ
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:০১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:১২

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের তিনটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্টেশনগুলো হলো মিরপুর-১০, মিরপুর-১১ ও কাজীপাড়া। এসব স্টেশনে ট্রেন থামছে না। বন্ধ রয়েছে যাত্রী ওঠানামাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার দুপুরে এমআরটি কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

কন্ট্রোল রুম জানায়, মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সার্বিক নিরাপত্তা ও যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে তিনটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাকশ্রমিকরা। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৪ ও প্রশিকা মোড় এলাকায় বিক্ষোভ শুরু করেন হাজারো শ্রমিক।

একপর্যায়ে মিরপুর-১১ এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সড়কে যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী মেট্রোরেলের ওপর নির্ভর করতে চেয়েছিলেন। তবে স্টেশনগুলোর আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় কর্তৃপক্ষ তিনটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

×