সোনাগাজী সমিতি ঢাকার নতুন কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ২২:১৮
সোনাগাজী সমিতি ঢাকার নির্বাহী ও উপদেষ্টা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জি. গাজী আশরাফ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কাস্টমস কমিশনার (অব.) এনামুল হক দায়িত্ব পেয়েছেন।
শিল্পপতি মেজবাহ উদ্দিন খান কিসলু সিআইপিকে সমিতির উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। গত বৃহস্পতিবার নবগঠিত এ কমিটিতে ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিশিষ্টজনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নতুন কমিটি
