প্রিন্স বাজারের ক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণী আয়োজন, ৩৩০০ জনকে সম্মাননা
প্রিন্স বাজার লিমিটেডে চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৫:২৫ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ১৮:০২
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও প্রিন্স বাজার আয়োজন করেছে ক্রেতাদের জন্য বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৭০০ পয়েন্ট অর্জনকারী মোট ৩ হাজার ৩০০ জন ক্রেতাকে আমন্ত্রণ জানানো হয় এ আয়োজনে।
মঙ্গলবার দুপুরে আমন্ত্রিত ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় গিফট ভাউচার, গিফট হ্যাম্পার এবং পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজ। এ বছর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হিসেবে পাঁচজনকে নির্বাচিত করা হয়। তারা হলেন সৈয়দ মোহাম্মদ মোশারফ হোসেন, এইচ এম কামরুজ্জামান, সুমন মুন্না, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ইয়াসমিন জামান।
নিয়মিত ক্রেতা মো. রাশেদুজ্জামান বলেন, প্রিন্স বাজারের প্যাকেজিং ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং অন্যান্য বাজারের তুলনায় ভিন্নধর্মী। উদ্বোধনের পর থেকেই তার পরিবারের সব ধরনের কেনাকাটা এখান থেকেই করা হচ্ছে।

অন্যদিকে মিরপুর-২ বড়বাগ এলাকার ক্রেতা ফারজানা জাহাঙ্গীর জানান, এখানে পছন্দের পণ্য সহজেই পাওয়া যায় এবং কর্মীদের আন্তরিক সেবায় কেনাকাটার অভিজ্ঞতা আরও ভালো হয়। ট্রলি ব্যবহারের সহায়তা থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত সহযোগিতা পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বাজারের তুলনায় এখানকার পণ্যের দাম তুলনামূলক কম এবং মানও ভালো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স গ্রুপের চেয়ারম্যান কাজী রুহুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক কাজী হেলাল উদ্দিন ও কাজী বেলাল হোসেন, নির্বাহী পরিচালক কাজী রাহাতুল আমিন, প্রধান পরিচালনাকারী মো. আখতার হোসেন এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম।
এছাড়া প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবস্থাপক কায়কোবাদ হায়দার চৌধুরী, প্রিন্স বাজার বিডির ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল রাজীব এবং হিসাবরক্ষণ ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রিন্স বাজার লিমিটেড (এক নম্বর) এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ক্রেতাদের সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য। প্রতিদিনের কার্যক্রমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের অঙ্গীকার।
- বিষয় :
- পুরস্কার
