ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৩:১৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৪:২৭
রাজধানী ডেমরার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির এক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৩৮ মিনিটে খবর আসে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকার কালি তৈরির একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি এবং পরে আরও চারটি ইউনিটসহ মোট আটটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
- বিষয় :
- আগুন
- ফায়ার সার্ভিস
