ডেমরার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৪:২৮
রাজধানী ডেমরার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে লাগা আগুন দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আটটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এরআগে বেলা ১১টা ৩৮ মিনিটে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির একটি টিনশেড কারখানায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি এবং পরে আরও চারটি ইউনিটসহ মোট আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
- বিষয় :
- আগুন নিয়ন্ত্রণ
- ফায়ার সার্ভিস
- রাজধানী
