ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:৪৩

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। তার বাসা রাজধানীর আজিমপুরে।

পুলিশ জানিয়েছে, ওই রাতে মহাখালী ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান নাসির। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার এসআই আবদুস সামাদ জানান, তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

×