ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া স্থপতিকে পুলিশে দিল রাজউক

ভুয়া স্থপতিকে পুলিশে দিল রাজউক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১০:৪১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০১:৩৫

স্থপতির নাম, স্বাক্ষর ও সনদ জাল করে ভবনের নকশার আবেদন করার অপরাধে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে উত্তরা (পূর্ব) থানা পুলিশে হস্তান্তর করা হয়।

রাজউক জানায়, আটক ব্যক্তি নিজেকে স্থপতি মইদুল ইসলাম হিসেবে দাবি করেছিলেন। তবে তার প্রকৃত নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে উত্তরা (পূর্ব) থানায় মামলা হয়েছে।

বর্তমানে রাজউকে নকশা অনুমোদনের কাজটি করা হয় অনলাইনে। কোনো নকশা অনুমোদনের আবেদন করলে আবেদনকারী ও স্থপতিকে এসএমএস করে তা জানিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় গত মাসের শুরুতে একটি নকশা জমা পড়ার এসএমএস পান স্থপতি মইদুল ইসলাম। এসএমএস পেয়ে তিনি রাজউকে অভিযোগ করেন যে ওই নকশা তার নয়। এরপর তদন্তে নেমে রাজউক জালিয়াতির প্রমাণ পায়। 

বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিকে উত্তরায় রাজউকের জোন-২-এর কার্যালয়ে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জালিয়াতির বিষয়টি স্বীকার করেন ওই ব্যক্তি।

আরও পড়ুন

×