ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পরীবাগে বাসায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

পরীবাগে বাসায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৮:০৩

রাজধানীর শাহবাগের পরীবাগ এলাকার একটি বাসা থেকে উদয় বিন নুর অগ্নি (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও ঢামেক হাসপাতাল সূত্র জানায়, পরীবাগের মোতালেব টাওয়ার-২ এর নবম তলায় পরিবারের সঙ্গে থাকত উদয়। সে স্থানীয় লয়েন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক কোনো বিষয়ে মনোমালিন্যের জেরে সে এদিন ভোরে সবার অগোচরে জানালার পর্দা দিয়ে গলায় ফাঁস দেয় বলে জানিয়েছেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

শাহবাগ থানার এসআই মাহবুব আলম জানান, পুলিশ গিয়ে লাশটি শায়িত অবস্থায় পায়। তবে স্বজনরা জানিয়েছেন, উদয়ের ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে তারা নামিয়ে আনেন। এরপর পরীক্ষা করে দেখেন, আগেই তার মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সমকালকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×