ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য ঢাকায় ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড’ এক্সপো

উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য ঢাকায় ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড’ এক্সপো
×

ঢাকায় ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এক্সপো-২০২৬’ অনুষ্ঠিত হবে দ্য ওয়েস্টিনে। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২০:১৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ২০:২১

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যেতে আগ্রহীদের জন্য আগামী ২ আগস্ট রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এক্সপো-২০২৬।’ আয়োজন করবে মেন্টরস স্টাডি অ্যাব্রোড। 

এক্সপোতে দেশ দুটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। শুরু হবে সকাল ১০টায়। শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ভর্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছে থেকে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২০টির বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এক্সপোতে। এর মধ্যে আছে- ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব অকল্যান্ড, ইউনিভার্সিটি অব ওটাগো এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন।

এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রোফাইল অ্যাসেসমেন্ট, স্কলারশিপ সংক্রান্ত দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ায় সহায়তা এবং ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারবেন। 

সবার জন্য উন্মুক্ত এক্সপোটি আয়োজনের উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মানসম্মত পরামর্শ ও সেবাকে সহজলভ্য করা। আয়োজনটির ব্যাংকিং পার্টনার সিটি ব্যাংক পিএলসি।

আরও পড়ুন

×