ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৫:০৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ | ১৬:৩১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনেরে আটতলা থেকে লাফিয়ে পড়ে মোছা. রিমা (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিমা পাবনা সদর উপজেলার বাধুর ডাঙ্গি এলাকার লতিফ মল্লিকের মেয়ে।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, রিমা ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে তিনি নতুন ভবনের আটতলা থেকে লাফ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে চিকিৎসাধীন ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- ঢামেক
- রোগীর মৃত্যু