ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণখান থেকে তুলে নিয়ে উত্তরখানে যুবককে গুলি করে হত্যা

দক্ষিণখান থেকে তুলে নিয়ে উত্তরখানে যুবককে গুলি করে হত্যা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২০:১৪

রাজধানীর দক্ষিণখান থেকে মিরাজ খান নামে এক যুবককে তুলে নিয়ে উত্তরখানের একটি বাসায় গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। রোববার ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।
 
পুলিশ জানায়, মিরাজ খান দক্ষিণখানের আইনুছবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানা এলাকায়। শনিবার সকালে তিনি গ্রাম থেকে ঢাকায় ফেরেন। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে আইনুছবাগে রাস্তা থেকে ৫ থেকে ৬ জনের একটি দল মিরাজকে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে উত্তরখানের রহমাননগরের স্থানীয় বাসিন্দা মুরাদের বাসায় আটকে রাখা হয়। রোববার সকাল ৭টার দিকে গুলি করার পর দুর্বৃত্তরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সমকালকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×